হোম > জাতীয়

বিএনপি-জামায়াতকে যে পরামর্শ দিলেন মির্জা গালিব

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বলেছেন, সবচেয়ে ভালো হতো যদি বিএনপি উচ্চকক্ষে পিআর সিস্টেমের ব্যাপারে আপত্তি তুলে নিত, আর জামায়াত নিম্নকক্ষে পিআর-এর দাবি তুলে নিত — তাহলে আমরা একটি রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে পারতাম।

সোমবার রাতে ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

মির্জা গালিব লেখেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষ। রিফর্ম নিয়ে অনেক আলোচনা হইছে — কিছু কিছু বিষয়ে ঐকমত্য হইছে, আবার অনেক বিষয়ে হয় নাই। আমার ব্যক্তিগত মত হলো, যদি উচ্চকক্ষে পিআর সিস্টেম, সংবিধান সংশোধনের ক্ষমতা, এবং বিভিন্ন সাংবিধানিক পদের অ্যাপয়েন্টমেন্ট ভেটিংয়ের ক্ষমতা দেওয়া যায়, তাহলে এটি একটি কার্যকর চেক অ্যান্ড ব্যালান্স তৈরি করবে। রিফর্ম প্রস্তাব থেকে এই অংশটি বাদ দিয়া দিলে পুরো রিফর্ম প্রস্তাবই অনেকাংশে কার্যকারিতা হারাবে।

দুঃখজনকভাবে, বিএনপি উচ্চকক্ষে পিআর সিস্টেমের বিরোধিতা করতেছে। আর জামায়াত উচ্চকক্ষে পিআর-এর পাশাপাশি নিম্নকক্ষেও পিআর দাবি করতেছে।

সবচাইতে ভালো হইতো যদি বিএনপি উচ্চকক্ষে পিআর সিস্টেমের ব্যাপারে আপত্তি তুলে নিত, আর জামায়াত নিম্নকক্ষে পিআর-এর দাবি তুলে নিত — তাইলে আমরা একটি রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে পারতাম।’

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী