হোম > জাতীয়

দুর্গাপূজায় সার্বিক বিষয় নিবিড় পরিবীক্ষণ করবে তিনটি মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে নিবিড় পরিবীক্ষণ করবে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদ-বৈঠকে নিম্নোক্ত একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়াদি নিবিড় পরিবীক্ষণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এতদসংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এমতাবস্থায়, উপর্যুক্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্ব-স্ব অধিভুক্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সমন্বিতভাবে কাজ করছে নৌবাহিনী

নির্বাচনকালীন সম্মানীর নামে কর্মকর্তাদের বিকাশ নম্বর চেয়ে প্রতারণা, সতর্ক করল ইসি

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই‌ কর্মকর্তা বরখাস্ত

ইসিতে পাল্টাপাল্টি অভিযোগ জামায়াত বিএনপির

দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট

জুলাই-২৪ শহীদ পরিবার এসোসিয়েশন সংগঠনের আত্ম প্রকাশ

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক

নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে নির্বাচনি দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের