হোম > জাতীয়

ময়মনসিংহের নিজ গ্রামে বিচারপতি আব্দুর রউফের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার

আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফের দ্বিতীয় নামাযে জানাজা সোমবার বাদ জোহর সুপ্রীম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। 

সোমবার বাদ মাগরিব ময়মনসিংহের দাপুনিয়া’য় তার নিজ গ্রামে তৃতীয় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,বাংলাদেশ আইন সমিতির আহবায়ক এডভোকেট মনির হোসেনসহ বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ রোববার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারস্থ ইনসাফ আল বারাকা হসপিটালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) 

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের প্রথম নামাযে জানাযা রোববার বাদ আসর মহাখালী বক্ষব্যাথি হাসপাতালের বিপরীতে গাউসুল আজম মসজিদে অনুষ্ঠিত হয়।

এমএস

সাইপ্রাসে এস আলমের সম্পদ জব্দ

সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব

‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন’

আমরা দেশকে একটা সুন্দর জায়গায় দেখতে চাই: প্রধানমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

ঈদের দিন রামিসার পরিবারকে সমবেদনা জানালেন রিজভী

সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

মন্ত্রীর হস্তক্ষেপে বাঁচল ‌‘ডোনাল্ড ট্রাম্প’, যা বলছে বিশ্ব গণমাধ্যম

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের দিনে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস