হোম > জাতীয়

বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের ওয়ার্ক ভিসা শিগগিরই পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে। আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য নতুন করে ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিয়েছে ওমান সরকার।

মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইন বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলীবাওয়াইন সালিম আল-বুসাইদির মধ্যে এই আলোচনা হয়।

বৈঠকে আসিফ নজরুল ওমানে অবস্থানরত অনিয়মিত ও নথিহীন বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণে ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশি দক্ষ কর্মী যেমন প্রকৌশলী, চিকিৎসক ও নার্সদের ওমানের শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরিতে সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের জন্য ওয়ার্ক ভিসার ওপর আরোপিত স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান উপদেষ্টা।

ওমানের শ্রমমন্ত্রী জানান, দেশটিতে বিদ্যমান অনিয়মিত ও নথিহীন প্রবাসী কর্মীদের নিয়মিতকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা স্থগিত রাখা হয়। তবে পরিস্থিতি পর্যালোচনা শেষে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি।

বৈঠকে আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, আইনি সংস্কার, কর্মী পাঠানোর আগে দক্ষতা যাচাই, প্রাক্‌-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইনকানুন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়াসহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

এ ছাড়া চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশন আহ্বানের প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এরই মধ্যে চূড়ান্তকৃত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের