হোম > জাতীয়

সংবিধান সংশোধনসহ চার কমিটি পুনর্গঠন

সংসদ রিপোর্টার

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিতে বিএনপির সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে বাদ দিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরকে যুক্ত করা হয়েছে। বুধবার জাতীয় সংসদে কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

জাতীয় সংসদে কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করে নূরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের যে সদস্যদের থাকার কথা ছিল, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান সব সময়ের জন্যই আছে এবং থাকবে। এই কমিটির চূড়ান্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। তারা এলে আমরা সংবিধান সংশোধন কমিটিতে তাঁদের অন্তর্ভুক্ত করব।

১২ সদস্যের বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কমিটিতে বিএনপির আটজন সদস্য ছিলেন। এবার দলটির একজন সদস্যকে বাদ দিয়ে স্বতন্ত্র থেকে সদস্য করা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির এমপি মির্জা ফয়সল আমীনকে সদস্য করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির এমপি এলিজা জামানকে সদস্য করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এ কমিটিতে জামায়াতের এমপি আবদুল বারী সরদারের বদলে দলটির এমপি মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদকে সদস্য করা হয়েছে।

এ বিষয়ে চিফ হুইপ বলেন, আমাদের বিরোধী দল থেকে ছায়া মন্ত্রিসভা (স্বাস্থ্য মন্ত্রণালয়) দেখেন মোসলেহউদ্দিন ফরিদ সাহেব। বিরোধী দল থেকে তাকে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। সে কারণে এ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

কৃষির আধুনিকায়নে ১১৪ গ্রামে কাজ করবে বাংলাদেশ-দ. কোরিয়া

রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট ও নজরদারি জোরদার

পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনে সংসদে বিল

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রভাবশালী ও দায়ী রাষ্ট্রগুলোর নেতাদের অনুপস্থিতিতে হতাশ পরিবেশবাদীরা

সংসদে দাঁড়িয়ে কাকে ফালতু বললেন জামায়াত আমির

ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: টিআইবি

ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির

জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতে জাতিসংঘের জোর