হোম > জাতীয়

বাণিজ্যমন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক

অর্থনৈতিক রিপোর্টার

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয়পক্ষ ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সুবিধা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব ও প্রতিযোগিতামূলক অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করতে সরকার প্রশাসনিক জটিলতা কমানো, অনুমোদন প্রক্রিয়া ডিজিটালাইজেশন এবং সেবাগুলোকে আরও দ্রুত ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ব্যবসা নিবন্ধন, অনুমোদন ও সেবা প্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও সময়োপযোগী করার কাজ চলছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বৃহৎ ভোক্তা বাজারের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি বাংলাদেশে ফরাসি বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ ও কার্যকর করার উদ্যোগকে স্বাগত জানান।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

এলআর

ব্যারিকেড দিয়ে পথ আটকানো যায়, মানুষের কণ্ঠ নয়

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই ব্লু ইকোনমির ওপর নৌবাহিনী প্রধানের গুরুত্বারোপ

৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যা জানালেন আইজিপি

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ পদের নাম পরিবর্তনে অর্থ বিভাগের অসম্মতি

গরুর গোশতের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফেরানোর দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

সৌদিতে হামলায় বাংলাদেশিদের হতাহতের ঘটনায় ধর্মমন্ত্রীর নিন্দা

রোহিঙ্গাদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল দূতাবাস