হোম > জাতীয়

রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ড দেশের মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে জানান।

মন্ত্রী বলেন, রামিসার ঘটনা আমাদের সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সরকার তাদের পাশে রয়েছে।

তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বর্তমান সরকার 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করছে।

এমই

ভিসা আবেদনকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, মিথ্যা বললে আজীবন নিষেধাজ্ঞা

মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য

ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন

বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

সেপ্টেম্বরে হামলা-হুমকির শিকার ৭০ সংবাদকর্মী

ঢাকায় কাল শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

দেশের ক্ষতির অন্যতম কারণ ইউটিউব-ফেসবুক, রাশ টানবে সরকার: চিফ হুইপ

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: বাণিজ্যমন্ত্রী