হোম > জাতীয়

গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোয়েন্দা তথ্য থাকলেও

বিশেষ প্রতিনিধি

গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, গোপালগঞ্জের ঘটনা এখন পুরোপুরি শান্ত। বুধবারের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না।

ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আইনশৃঙ্খলা বাহিনীকে সেই নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যেকোনো দল প্রশ্ন করতে পারে। সরকারের বলার কিছু নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সৌর বিদ্যুতে বড় সুখবর, আমদানি কর কমল ১৭% থেকে ১%

সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে

ব্যাটারি চালিত তিন চাকার যান তুলে না দিয়ে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জরুরি

বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত

বেশির ভাগ অপরাধের মূলে মাদক ও জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

মাওলানা আবু তাহের মিসবাহ ও আব্দুল মালেক জামানার মুজাদ্দিদ: আলী হাসান উসামা