হোম > জাতীয়

ঢামেকে কারাবন্দী হাজতির মৃত্যু

স্টাফ রিপোর্টার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. বাবুল (৫৫) নামে এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষী শাহারিয়ার মিরাজসহ কয়েকজন কারারক্ষী তাকে সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর ২টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা জানাতে পারেননি। তারা জানান, পরে বিস্তারিত জানানো হবে। মৃতের বাবার নাম রওশন।

বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের চার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না

‘সম্পত্তি হস্তান্তর আইন কোরআন-সুন্নাহবিরোধী, দেশের আলেমরা এ বিষয়ে একমত’

রাজনীতির চেয়েও সাংবাদিকতা কঠিন: মঈন খান

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

সংখ্যাগরিষ্ঠের ভাষা উপেক্ষার পরিণতি পাকিস্তানের জন্য ভালো হয়নি: জামায়াত আমির

সততা ও কর্তব্যবোধে সেবা অব্যাহত রাখার আহ্বান সেনাপ্রধানের

শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের সুপারিশ সংসদীয় কমিটির

ধর্মীয় নেতা-সেবাকর্মীদের জন্য ১১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী