হোম > জাতীয়

ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার

আতিকুর রহমান নগরী

বাংলা‌দে‌শে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় এসে‌ছেন। শুক্রবার সকা‌লে ঢাকায় পৌঁছান তিনি। ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন এক বার্তায় এ তথ‌্য জানায়।

ইমরান হায়দারকে ঢাকায় স্বাগত জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়, পা‌কিস্তানের ডেপু‌টি হাইক‌মিশনার এবং হাইক‌মিশনের কর্মকর্তারা।

ঢাকা মিশনে যোগ দেওয়ার আগে ইমরান হায়দার মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হলেন। গত মে মাসে হঠাৎ করেই দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ছাড়েন মারুফ। ছুটি শেষ করে ঢাকায় আবার পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ মারুফ। তবে তিনি আর ঢাকা মিশনে যোগ দেননি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইমরান ২০১৯-২৩ পর্যন্ত তাজিকিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তিনি ২০১৬-১৯ পর্যন্ত তেহরানে ডেপুটি হেড অব মিশনের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া, কূটনীতিক ইমরান হায়দার মাদ্রিদ, দিল্লি, আমিরাত এবং নিউইয়র্কে স্থায়ী মিশনে কাজ করেছেন। তিনি ১৯৯৬ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন। সেই সফরের আগেই পাকিস্তানের নতুন দূত ঢাকা মিশনে যোগ দিলেন।

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

ফ্যাসিজমই আ.লীগের আদর্শ ও মূলনীতি: তথ্য প্রতিমন্ত্রী

প্রাণিসম্পদ খাতের গবেষণায় বরাদ্দ বৃদ্ধির আশ্বাস মন্ত্রীর