হোম > জাতীয়

জার্মানি চলে গেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৩ নম্বর বিমানে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

ফয়েজ আহমদ তৈয়্যবের এক সহকর্মীও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৯ ও ১০ ফেব্রুয়ারি তিনি বিভাগ থেকে আনুষ্ঠানিক বিদায় নেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ দুই বিভাগই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে।

জানা গেছে, ফয়েজ আহমদ তৈয়্যব বিদেশি নাগরিক। জার্মানিতে পরিবারের সাথে দেখা করতে তিনি ছুটি নিয়ে গেছেন।

উল্লেখ, ২০২৫ সালের ৫ মার্চ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ।

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প

টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ: আইসিটিমন্ত্রী