হোম > জাতীয়

জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার

আমার দেশ অনলাইন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না।

তিনি বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। এটি একদিকে জাতির ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের দায়িত্বশীলতাকে প্রমাণ করবে এবং অন্যদিকে জনগণের আস্থা ও ভরসাকে সুদৃঢ় করবে।

স্পিকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সেন্টার ফর ফিউচার স্টাডিজ-এর দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তা’ প্রতিপাদ্যে সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তাকে নতুন করে সংজ্ঞায়িত করা, লেনদেনমূলক বহুমুখিতা এবং আঞ্চলিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, দক্ষিণ এশিয়ায় অভিবাসন ও শরণার্থী, অপতথ্য এবং ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং পরিবর্তিত বিশ্বে আঞ্চলিক সহযোগিতা বিষয়ে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে না; বরং এটি জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা এবং আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার ওপরও নির্ভর করে।

সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় ও গবেষণাভিত্তিক গঠনমূলক আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স।

স্পিকার এ সময় ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষকে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

তাপমাত্রার তুলনায় দেশজুড়ে ভ্যাপসা গরম বেশি, কী বলছে আবহাওয়া দপ্তর

মিরপুরে বস্তি উচ্ছেদে গিয়ে তাড়া খেল পুলিশ

গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী

ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে ৪৯ ম্যাজিস্ট্রেট

বাজেটে ওয়াশ খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি

নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে না: স্পিকার

প্রথম সাবমেরিন ক্যাবলের ২০ বছর, বৈপ্লবিক পরিবর্তনে ভূমিকা খালেদা জিয়ার

পদ্মার মতো তিস্তা ব্যারাজও নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অনিয়ম বরদাশত করা হবে না: শিক্ষা সচিব

তরুণদের নিরুৎসাহিত করতে ১০ শলাকার মূল্য ১০০ টাকা নির্ধারণের দাবি