হোম > জাতীয়

শাহাবাগ ওসমান হাদি চত্বরে ছাত্র জনতার নামাজ আদায়

আতিকুর রহমান নগরী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ ওসমান হাদি চত্বরে ‘আধিপত্যবাদ-বিরোধী’ সমাবেশে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার উপস্থিত হয়েছে। আন্দোলনকারীরা সেখানে জামাতের সঙ্গে আসরের নামাজ আদায় করেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের ঘোষণার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে। দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু চত্বরে জড়ো হয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাজধানীর অন্যান্য সড়কেও বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়ে। রাজধানী ছাড়াও দেশে বিভিন্ন শহর ও অঞ্চলে প্রতিবাদ বিক্ষোভ হয়।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক একটি অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান জুলাইয়ের এই মহান বিপ্লবী।

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না