হোম > জাতীয়

সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ

বর্তমান সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশব্যাপী টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।

শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত দুই সরকার নিয়মিত হামের টিকা দানের ক্যাম্পেইন কার্যক্রম করেনি। ৪ বছর পরপর সেটা করার কথা থাকলেও সেটা করেনি। নিয়মিত টিকা কার্যক্রম পরিচালনা না করায় শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত হয়েছে। তাদের ব্যর্থতায় আজকের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান বিএনপি সরকার দেশব্যাপী ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু করেছে। একই সময় জলাতঙ্ক টিকা নেই বলে দায়িত্বহীন বক্তব্য দেবার কারণে জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক টিকা নেই যে বক্তব্য গণমাধ্যমের নিকট দিয়েছেন তা সঠিক নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এ বক্তব্য দিয়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সফরকালে মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকে প্রত্যাহারের আদেশ দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং জেলা পরিষদের প্রশাসক এরাদত হোসেন মানু।

এএস

বৈষম্যমুক্ত করতে অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়ে যা বললেন স্পিকার

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান

ঢাকায় একটি কোম্পানির মাধ্যমে প্রতিটি রুটে গণপরিবহন পরিচালনা করা হবে: সড়কমন্ত্রী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

ভবিষ্যৎ মহামারি ও সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার

দেশীয় ফলের বিলুপ্ত প্রজাতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি

রিজার্ভ চুরিতে জড়িত আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করবে সরকার

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার