হোম > জাতীয়

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলে উদ্ধার

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা অপরাজেয়’ সোমবার বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ‘মদিনা-৬’ নামক একটি মাছ ধরার ট্রলার ও এতে থাকা ২৪ জন জেলেকে উদ্ধার করেছে।

সোমবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপির) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রলারটিকে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ভাসমান অবস্থায় দেখতে পায় টহলরত জাহাজ। র‌্যাডারের মাধ্যমে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত হিসেবে সনাক্ত করা হয়। ট্রলারে পৌঁছালে জেলেরা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে তারা গভীর সমুদ্রে ভাসছিলেন এবং যোগাযোগের কোন উপায় ছিল না। পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেন।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ২৯ অক্টোবর কুতুবদিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল। প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনী ট্রলার জেলেদের ৩৫ মাইল সমুদ্র পথ পাড়ি দিয়ে নিরাপদে হিরণপয়েন্টে নিয়ে আসে।

নিরাপদ স্থলে পৌঁছে ট্রলার ও জেলেদের ‘কোস্ট গার্ড পশ্চিম জোন’-এর নিকট হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত জেলেরা বর্তমানে সুস্থ আছেন।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের