হোম > জাতীয়

তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করবে সরকার: ফয়েজ

স্টাফ রিপোর্টার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি জ্ঞান দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গড়তে আইসিটি বিভাগ দেশব্যাপী এআই এবং তথ্যপ্রযুক্তি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন করবে।

পাশাপাশি তিনি স্কাউটদের নৈতিকতা, নেতৃত্বগুণ এবং সেবামূলক মনোভাব অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার সকালে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব তরুণদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান, উদ্ভাবন, অভিজ্ঞতা বিনিময় এবং নেতৃত্ব বিকাশের মাধ্যমে স্কাউটরা ভবিষ্যতে “স্মার্ট বাংলাদেশ” গড়ার অন্যতম দূত হয়ে উঠবে। তিনি স্কাউট আন্দোলনের সঙ্গে তথ্যপ্রযুক্তির সমন্বয়কে তরুণ প্রজন্মকে আরও দক্ষ, গতিশীল এবং বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলার একটি অনন্য উদ্যোগ বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে ক্যাম্প চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, এডহক কমিটির সদস্য আবু সালেহ মো. মহিউদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সোহেল রানা, স্কাউট আন্দোলনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, প্রশিক্ষক, আইসিটি খাতের বিশেষজ্ঞ, এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক স্কাউট ও স্বেচ্ছাসেবক অংশ নেন।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী