হোম > জাতীয়

রাজধানীতে শীতবস্ত্র দিলো বিজিবি

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার বেড়িবাঁধ সংলগ্ন নবাবগঞ্জ পার্ক ও আশেপাশের এলাকায় বসবাসরত ৭শ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সকালে বিজিবি'র ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি), আইসিটি ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালানো হয়।

অনুষ্ঠানে ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব, বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা-এর উপ-অধিনায়ক মেজর মোঃ ফেরদৌস ইসলাম, ঢাকা ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এবং আইসিটি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ শাহজাহান উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত এসব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে ঢাকা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বিজিবির ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়।

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব