হোম > জাতীয়

বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে

যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান

জাহিদুল ইসলাম, টোকিও থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে ।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’তে দ্বিপক্ষীয় এ বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেছেন, জাপান আমাদের উন্নয়ন সহযোগী, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, ‘বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান। বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে টোকিও আগ্রহী।’

এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার শেষে দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে যোগ দেন।

বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বাংলাদেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকার নিয়ে জাস্টিস ফর জুলাইয়ের উদ্বেগ, যুক্তরাজ্যে প্রতিবাদ সভা

বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোতে অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

টোকিওতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনার

দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি নগরীতে বিনিয়োগ চায় বাংলাদেশ

জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

স্থানীয় সরকারমন্ত্রীকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউর

অনুমতি না নিয়ে গুদাম পরিদর্শন, খাদ্যমন্ত্রীর এপিএসকে অব্যাহতি

ঢাকায় শুরু হলো ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার

বাংলাদেশে ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী