হোম > জাতীয়

কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির বিদ্যুৎ সরবরাহ

বিশেষ প্রতিনিধি

কারিগরি ত্রুটির কারণে ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাময়িকভাবে বিদ্যু উৎপাদন বন্ধ হয়েছে। একটি ইউনিট থেকে আজকের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। আরেকটিতে দুই থেকে তিনদিন সময় লাগতে পারে।

প্রকৌশলী মো. রেজাউল করিম আরও বলেন, আমাদের নিজস্ব কেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি কোনো সমস্যা হবে না।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, গত ৮ এপ্রিল সকাল ৮টায় আদানির দুই ইউনিট থেকে ১৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। এরপর কারিগরি দ্রুটি দেখা দেওয়ায় দুই কেন্দ্র থেকে ৮৯৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওইদিন সকাল ১০টায় একটি কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে যায়। অপর কেন্দ্র থেকে ৭৬২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। আজ দ্বিতীয় ইউনিটও পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে বাংলাদেশে কোনো বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি আদানি।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী