হোম > জাতীয়

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি নাগরিক কমিটির

স্টাফ রিপোর্টার

শতাধিক পণ্যের ওপর ভ্যাট বসানোয় সমালোচনা করে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে বলেছেন, এতে বাড়বে মূল্যস্ফীতি। তাই ভ্যাট, শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

শনিবার দুপুরে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী সরকারের পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে।

এখনো জুলাই ঘোষণাপত্র জারির সময় নির্ধারণ না হওয়ায় ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের কাছ থেকে দৃশ্যমান পদক্ষেপ আশা করছি। ১৯৭২- এর সংবিধানের প্রতি কিছু কিছু রাজনৈতিক দলের অতিভক্তি দেখা যাচ্ছে।

আখতার হোসেন বলেন, শতাধিক পণ্যের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। এর ফলে মূল্যস্ফীতি বাড়বে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আইএমএফের শর্ত মানতে গিয়ে এমন কিছু করবেন না যাতে মানুষ সরকারের ওপর আস্থা ন হারায়।

প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচনের দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, যেসব রাজনৈতিক দল তড়িঘড়ি করে জাতীয় নির্বাচন চান, তারা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান করছেন।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ