হোম > জাতীয়

দশম গ্রেড ও উচ্চ শিক্ষা নিশ্চিতের দাবি ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের

স্টাফ রিপোর্টার

সরকারিতে কর্মরত ফার্মাসিস্টদের দশম গ্রেড প্রদান ও উচ্চ শিক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন।

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি চত্বরে বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত র‌্যালী শেষে বক্তারা এসব কথা বলেন।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাছির আহমেদ রতনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান।

এ সময় বক্তারা বলেন, গণমানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে সুলভ মূল্যে গুণগত মানসম্পন্ন ওষুধ পেতে হলে গ্রাজুয়েট ফার্মাসিস্ট লাগবেই। সরকারকে এ খাতে নজর দিতে হবে। পাশাপাশি নার্সদের ন্যায় দশম গ্রেড ও তাদের উচ্চ শিক্ষা নিশ্চিতে ব্যবস্থা নিতে হবে।

আহ্বায়ক নাছির আহমেদ রতন বলে, ‘ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৩১ বছর ধরে মন্ত্রণালয়ের বিভিন্ন টেবিলে ঘুরছে। কয়েক বছর আগে সরকারি কর্ম কমিশন দশজন গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। বিভিন্ন প্রক্রিয়া শেষে চলতি বছর নির্বাচিতদের পদায়নের সুপারিশ করে। কিন্তু ব্লক পোস্ট হওয়ায় একজনও যোগদান করেনিন। সরকারি চাকরিতে ফার্মাসিস্টদের শত শত পদ ফাঁকা থাকলেও ক্যারিয়ার প্ল্যান না থাকায় অনেকে এ আসতে আগ্রহ হারাচ্ছে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এম-টেব কেন্দ্রীয় সভাপতি এ কে এম মুসা লিটন ও মহাসচিব বিপ্লবুজামান বিপ্লব, শিক্ষক সমিতির মহাসচিব আইনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপিএ সদস্য সচিব মো. জসীমউদ্দীন।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা