হোম > জাতীয়

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ ডিএমপি কমিশনারের

বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠনের আশ্বাস

স্টাফ রিপোর্টার

হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।

বুধবার রাত ১০টার দিকে শাহবাগে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে এই দু:খ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের শাহবাগ থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। একই সাথে এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। কিন্তু শিক্ষার্থীরা এতেও রাজি হয়নি।

ডিএমপি কমিশনার বলেন, তোমরা আমার পরম স্নেহের। আমার ছেলের বয়সও তোমাদের বয়সের চেয়ে বেশি। তোমাদের এই কষ্ট আমাকেও কষ্ট দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেজন্য আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য একটা তদন্ত কমিটি আমি আগামীকাল বৃহস্পতিবার গঠন করে দেব।

বুধবার রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর পৌনে ২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে মিছিল নিয়ে এগোতে গেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির