হোম > জাতীয়

ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তাপ্রহরীর লাশ উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারায় একটি নির্মাণাধীন ভবনের অস্থায়ী ছাপড়া ঘর থেকে মো. আলমগীর হোসেন (৫২) নামে এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে মারধর ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ৮/এ সড়কের একটি নির্মাণাধীন ভবন থেকে তার লাশ উদ্ধার করে ভাটারা থানা-পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদনে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাশাপাশি তার গলায় আঙুলের চাপ বা টিপে ধরার দাগ রয়েছে। প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, তাকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।

নিহতের ভাতিজা আরাফাত ইসলাম বলেন, তার চাচা গত চার-পাঁচ মাস ধরে ওই ভবনের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করছিলেন এবং ভবনের টিনশেড ছাপড়া ঘরেই থাকতেন। সেখানে ভবনের এক প্রকৌশলীর সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়। সেই বিরোধের জের ধরেই তাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। তিনি জানান, পুলিশ ওই প্রকৌশলীকেও আটক করেছে।

নিহত আলমগীর হোসেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার শইলকোনা গ্রামের মৃত কলিম উদ্দিন প্রাং ও জয়েদা খাতুনের ছেলে। তিনি তিন ছেলের জনক ছিলেন।

বাংলাদেশ থেকে ফ্রান্স—আবু সাঈদ এখন বিশ্বজুড়ে

দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময়

মেহেদী হাসানের পাশে দাঁড়িয়েছিল আস-সুন্নাহ, এর পরের গল্প অসাধারণ

পুলিশের ৫৮৩০ যানবাহন কিনতে ৬৬০৮ কোটি টাকার প্রস্তাব

সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

কিশোর গ্যাংয়ের সক্রিয় গ্রুপ ৩৮৬, ঢাকায় সদস্য ১ হাজার ২১৯

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি আরব

নেত্রকোনার প্রকল্পে যুক্ত হলো শেরপুরও, ব্যয় বাড়ছে ১২০০ কোটি টাকা