হোম > জাতীয়

দেশে পৌঁছেছে তিন লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

আমার দেশ অনলাইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালট বাংলাদেশে আসতে শুরু করেছে। বুধবার পর্যন্ত মোট ৩ লাখ ২৬ হাজার ২০টি প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছেন ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান।

তিনি জানান, ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন।

সালীম আহমাদ খান আরো জানান, প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে। এরই মধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট দেশে পৌঁছেছে। এছাড়া ৪১ হাজার ১৭৮টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

দেশের অভ্যন্তরীণ পোস্টাল ভোট: এদিকে সকাল পর্যন্ত দেশের অভ্যন্তরে ভোটারদের কাছে ৬ লাখ ৬২ হাজার ১৯১টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এদের মধ্যে ভোটার ব্যালট গ্রহণ করেছেন ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন। ভোট দিয়েছেন ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোটার। আর ভোটার কর্তৃক পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ১ লাখ ৪ হাজার ১৬৫টি। ইসির পোস্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা গেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রবাসীদের এই বিপুল অংশগ্রহণ এবারের নির্বাচনে এক নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

৪ লাখ ৭২ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান ইসির

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

বিএনপির আপত্তিতে বিএনসিসির কার্যক্রম সীমিত করল ইসি

ফোন হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি

জামায়াতপ্রার্থী খালিদুজ্জামানের এক মাস আগের ভিডিও নিয়ে তোলপাড়, যা বলল আইএসপিআর

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করুন

আবারো কেউ কেউ জিয়ার স্বাধীনতা ঘোষণাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চান