হোম > জাতীয়

ফ্যাসিবাদের চিহ্ন আছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাঁকে: রাষ্ট্রদূত আনসারী

স্টাফ রিপোর্টার

ভারতে পালাতক শেখ হাসিনার আস্ফালনের রেশ ধরে ছাত্র-জনতা ধানমন্ডির ৩২ নম্বরসহ ফ‍্যাসিস্টদল আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের ব‍্যক্তিগত অবস্থান জানান দিয়েছেন, বিগত স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলা সাংবাদিক ও বর্তমানে সিনিয়র সচিব পদমর্যাদায় ম‍্যাক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লিখেন, ‘বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের চিহ্ন থাকবে কি না, কিংবা ব্যক্তিকেন্দ্রিক পূজা-অর্চনার স্থান টিকে থাকবে কি না-এ সিদ্ধান্ত একমাত্র দেশের জনগণের।’

এতে কিছু প্রশ্নের অবতারণা করে মুশফিক লিখেছেন,‘তবে আমার প্রশ্ন, অগণিত ছাত্র-জনতার রক্ত যাদের হাতে, সেই নরপিশাচরা ও তাদের নেত্রী এত স্পর্ধা দেখায় কীভাবে? এই সাহস আসে কোথা থেকে? যারা এমন অপরাধ করেছে, যার সর্বোচ্চ শাস্তি হলেও ক্ষতিপূরণ হবার নয়, তাদের প্রতি কি কোনো সহানুভূতি প্রদর্শনের সুযোগ থাকতে পারে? শুধু ইট-বালু-পাথরের কংক্রিটই ফ্যাসিবাদের চিহ্ন? রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাঁকে বাঁকে এবং সুশীল সমাজের আবরণে হাসিনা সরকারের দোসরদের ঘাপটি মারা অবস্থান কি ফ্যাসিবাদের চিহ্ন নয়?’

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির টাকা বিতরণ শুরু

কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে বাহাস

মাধ্যমিকের পরীক্ষার সূচি পরিবর্তন, মাউশির নতুন নির্দেশনা

ন্যারেটিভ তৈরি করতে গিয়ে সংবাদপত্র যেন রাষ্ট্রবিরোধী না হয়: মাহমুদুর রহমান

এবার সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: স্পিকার

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে সংসদে বিতর্ক, মুখোমুখি অবস্থানে এমপিরা

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী