হোম > জাতীয়

আজ মধ্য রাত থেকে ফের ইলিশ মাছ ধরা শুরু

আতিকুর রহমান নগরী

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার মধ্যরাতে। নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলোরা। মাছ ধরার জাল, নৌকা ও ট্রলার মেরামত করছেন তারা।

তাই ঋণ নিয়ে নৌকা মেরামত আর জাল কিনেছেন অনেকে। কেউ আবার পুরোনো জালকেই মেরামত করছেন। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে প্রস্তুত রয়েছে সারি-সারি নৌকা আর ট্রলার।

জেলেরা জানান, প্রতি মৌসুমে ধার-দেনা করে জাল ও নৌকার কাজ করতে হয় তাদের। নদীতে মাছ পেলে লোনের টাকা পরিশোধ করতে চান মাছ ধরায় অপেক্ষায় থাকা জেলেরা।

নিষেধাজ্ঞার সময়, জেলার সাত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযানে ২ শতাধিক জেলেকে আটক ও বিপুল পরিমাণ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

গত ৩ অক্টোবর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়া ২২ দিনের এই নিষেধাজ্ঞা। এই ২২ দিন ইলিশ শিকার, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা দেয় সরকার।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী