হোম > জাতীয়

সচিবালয়ে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, আহত ৩৫, ঢামেকে ভর্তি ২০

আতিকুর রহমান নগরী

সচিবালয় এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৫ আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

বিক্ষোভকারীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর ওই এলাকায় লাঠিচার্জের ঘটনা ঘটে এবং এ সময় সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে।

বেলা চারটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেলও নিক্ষেপ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে বিক্ষোভকারীরা শিক্ষাভবন এলাকায় ও জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে।

জানা গেছে, চারটার কিছুক্ষণ আগে বিক্ষোভকারীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর কিছু গাড়ি ভাংচুরের ঘটনা ঘটলে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়।

এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা বিক্ষোভকারীরা।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের