হোম > জাতীয়

বাইরে লম্বা লাইন, ভোটগ্রহণে ধীরগতি

ঢাকা-৪ আসনে ভোটের চিত্র

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ধীরগতিতে চলছে ভোটগ্রহণ। লাইনে দাঁড়িয়ে থাকা অনেক ভোটারের অভিযোগ, সকাল থেকেই ধীরগতিতে ভোটগ্রহণ চলছে। এ সময় বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পলাশপুর, নূরপুর, পাটেরবাগ, শহীদ ফারুক, মো. ইকবাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন চিত্র দেখা যায়।

এই ভোটকেন্দ্রে বিভিন্ন প্রার্থীদের পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হলেও তাদের ব্যালট দিতে সময় নেন প্রিসাইডিং অফিসার। ফলে কিছুটা বিলম্বে ভোটগ্রহণ শুরু হয়। পুরুষ ও নারীদের ১০টি বুথ থাকলেও কিছু বুথে ভোটার কম, কয়েকটাতে লম্বা লাইন।

এছাড়া কেন্দ্রের বাইরেও ভোটারদের লম্বা লাইন লক্ষ করা গেছে। ভোটারদের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে বেশি সময় লাগছে।

ভোট দিয়ে বেরিয়ে আসা নুরপুরের বাসিন্দা ডলি বেগম বলেন, ২০০৮ সালের পর আর কোনো নির্বাচনে ভোট দেইনি। ১৭ বছর পর আবারও ভোট দিয়েছেন। তার ভাষ্যমতে, ভোটের পরিবেশ ভালো। ভোটের লাইন থাকলেও ভোট দিতে সমস্যা হয়নি।

প্রিসাইডিং অফিসার মিজানুর হোসেন বলেন, এই কেন্দ্রে মহিলা ও পুরুষ দুইটা আলাদা কেন্দ্র রয়েছে। সকালে পোলিং এজেন্টদের কার্ড কম থাকায় কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। পরে আমি হাতে লেখা কার্ড দিয়ে সবাইকে প্রবেশ করতে দিয়েছি। সকালের তুলনায় ভোটের গতি বেড়েছে। পুরুষ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১০৬ জন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ২০ শতাংশ বেশি ভোট পড়েছে।

এদিকে বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজেও ভোটারদের ব্যাপক উপস্থিত দেখা গেছে। এই কেন্দ্রে পুরুষ ৬ হাজার ১০৪ এবং মহিলা ভোটার ২ হাজার ৮৭৭ জন। এখানেও ভোট পড়েছে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত।

অপরদিকে দনিয়া এলাকায় দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ভোট কেন্দ্রে দুপুর সাড়ে ১২টায় কথা হয় এখানকার একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সুমন সরকারের সঙ্গে।

তিনি বলেন, সকাল থেকে ভোটের চাপ একটু কম। বর্তমানে আমার তিনটি পুরুষ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৫৭৪ জন। এখানে প্রায় ১৮ থেকে ২০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

প্রিসাইডিং অফিসার আরো বলেন, মহিলা বুথ তিনটি, মোট ভোটার ১ হাজার ৪০ জন, এখানে ভোট কাস্ট হয়েছে প্রায় ১৫ শতাংশ।

এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত।

এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

৬ হাজারের বেশি কেন্দ্রের ভোটের হার এখনো পায়নি ইসি

সংসদ নির্বাচন ও গণভোট শেষে চলছে গণনা

শান্তিপূর্ণভাবে শেষ হলো সংসদ নির্বাচন ও গণভোট

বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব

৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট এসেছে: ইসি

‘পরিবেশ ভালো বলেই ভোট দিতে এলাম’

ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত

সিইসির সঙ্গে বৈঠকে ১১দলীয় জোট

দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জাল ভোট ৫৯টি

ঢাকা ১৮ আসনে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৩১. ৪৭