হোম > জাতীয়

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান সুরাতুজ্জামান

অর্থনৈতিক রিপোর্টার

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের নেতৃত্বে এসেছে পরিবর্তন। সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. সুরাতুজ্জামান এবং সদস্য পদে যোগ দিয়েছেন শেখ কামরুল হাসান।

অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ড. মো. সুরাতুজ্জামানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক-ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তা কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ পদে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া সামাজিক কর্মকাণ্ড ও লেখালেখিতেও সম্পৃক্ততা রয়েছে।

অন্যদিকে, সংস্থাটির সদস্য হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন শেখ কামরুল হাসান। বিসিএস (অডিট ও একাউন্টস) ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তা অর্থ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন। কর্মজীবনে তিনি প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) এবং বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এছাড়া বিনিয়োগ বোর্ড, নৌপরিবহন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উচ্চপদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। শ্রীমঙ্গলে চা বাগান শ্রমিকদের ভবিষ্যৎ তহবিল ব্যবস্থাপনায় অবদান রাখার পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার হিসেবে যুক্ত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘বি’ গ্রেড আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল দূতাবাস

রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা তিন হাজার যাত্রী

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

দুর্গাপূজা উপলক্ষে চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, বাড়ছে কোচ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমরণ অনশন নিয়োগ বঞ্চিতদের

বিএনপি আমার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল: রুমিন ফারহানা

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

‘আলেমদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, তবে আমরা ঐক্যবদ্ধ আছি ও থাকব’

চার মূল্যস্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে