হোম > জাতীয়

দেশবিরোধী চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে

জাতীয় কনফারেন্সে বক্তারা

স্টাফ রিপোর্টার

শায়খুল হাদীস পরিষদ আয়োজিত জাতীয় কনফারেন্সে বক্তারা বলেছেন, বিভাজনের রাজনীতি ও দেশবিরোধী চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। দেশের মুসলিম সমাজকে যারা বিভক্ত করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই হবে আগামী দিনের মূল চালিকাশক্তি। আওয়ামী লীগের রাজনীতি এদেশে আর চলতে দেওয়া হবে না।

শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘হেফাজতে ইসলামের চার রাহবার-আল্লামা শাহ আহমাদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা নূরুল ইসলাম জিহাদী: নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম’ শীর্ষক এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

শায়খুল হাদীস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাসান জুনাইদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হক ও আল আবিদ শাকিরের যৌথ পরিচালনায় কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতের চার রাহবার সম্পর্কে বলেন, তাদের অনুসরণ করতে পারলেই আমরা সিরাতে মুস্তাকিমের ওপর থাকব। প্রত্যেক নামাজের পরে সিরাতে মুস্তাকিমের ওপর চলার জন্য দোয়া করারও আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কওমি মাদরাসার আলেমদের মসজিদ থেকে বের করে দেওয়ার ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এভাবে যারা আলেমদের অপবাদ দিচ্ছে, দেশের মুসলিম সমাজকে বিভক্ত করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ইসলামের জন্য আলাদা বাক্সের দাবিকে তিনি বিভক্তিমূলক হিসেবে উল্লেখ করে বলেন, আলেমদের পরামর্শেই জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করেছেন। তাই বিএনপিকে ইসলামবিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

এ সময় তিনি পাশের দেশের যে কোনো ষড়যন্ত্রকে সম্মিলিতভাবে রুখে দাড়াবার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই হবে আগামী দিনের মূল চালিকাশক্তি। আওয়ামী লীগের রাজনীতি এদেশে আর চলতে দেওয়া হবে না। ভারতকে আওয়ামী লীগের প্রভু দাবি করে তিনি বলেন, বিদেশে আমাদের কোনো প্রভু নেই বন্ধু আছে। যাদের প্রভু দেশের বাহিরে, সেখানেই তাদের দাফন হবে।

কনফারেন্সে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সহকারী পরিচালক মাওলানা জসিমউদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আর মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হুসাইন প্রমুখ।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ