হোম > জাতীয়

সরকারি অফিসে ২৫ ডিগ্রি এসি, আলোকসজ্জা পরিহারসহ ১১ নির্দেশনা

স্টাফ রিপোর্টার

সরকারি অফিসে যাবতীয় আলোকসজ্জা পরিহার, এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখাসহ ১১ নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল সিনিয়র সচিব/সচিব, সকল বিভাগীয় কমিশনার ও সকল জেলা প্রশাসককে এ নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসহ সকল অফিসে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষে নিচের ব্যবস্থা গ্রহণ করতে হবে:

দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।

বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে।

অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।

এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।

অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।

বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।

যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে। গাড়ির ব্যবহার সীমিত করতে হবে। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্ব স্ব নিয়ন্ত্রণাধীন সংশ্লিষ্ট সকল দপ্তর/সংস্থাকে নির্দেশনা দেয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

‘সংসদে মানবাধিকার অধ্যাদেশ পরিবর্তন হলে ভুক্তভোগীদের সুরক্ষা লঙ্ঘিত হবে’

জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন পল কাপুর

ডিউটি ফাঁকি দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা বিমানমন্ত্রীর

শিক্ষা উপবৃত্তির নির্দেশিকা প্রকাশ, কোন ক্লাসে কত টাকা পাবেন শিক্ষার্থীরা

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

৬ দিনে শাহজালালে ২১০ ফ্লাইট বাতিল

ঈদে গার্মেন্টস-কারখানা ধাপে ধাপে ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে: সেতুমন্ত্রী

জাঁকজমক ইফতার এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হিসেবে নিয়োগ হলেন খালেদ