হোম > জাতীয়

নির্বাচনের আগেই পুলিশে যুক্ত হচ্ছেন ৪ হাজার এএসআই

স্টাফ রিপোর্টার

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, পাশে রয়েছেন পুলিশ প্রধান

নির্বাচনের আগেই পুলিশের সহকারী উপপরিদর্শক বা এএসআই পদে চার হাজার নতুন সদস্যকে যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান বাহারুল আলম।

বুধবার সচিবালয়ে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, লটারির মাধ্যমে সিভিল সার্ভিসের পোস্টিং কখনো হয়নি, ভবিষ্যতেও হবে না। নির্বাচনের সময় মাঠ প্রশাসনের কেউ পক্ষপাতমূলক আচরণ করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব “এবার কেউ এতটুকু যদি এদিক-ওদিক কারো পক্ষে, কোনো দলের পক্ষে এতোটুকু যদি... এখন পর্যন্ত জানি সেই রকম নেই। যদি আমরা এ রকম বুঁঝি তাকে আমরা উইথড্র (প্রত্যাহার) করব। প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুয়ায়ী নির্বাচনের আগেই পুলিশ বাহিনীকে প্রস্তুত রাখতে পুলিশের নিয়োগ ও প্রশিক্ষণ কাজ চলছে বলে জানান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।

তিনি বলেন, নির্বাচনের আগেই পুলিশের সহকারী উপপরিদর্শক বা এএসআই পদে চার হাজার নতুন সদস্যকে যুক্ত করা হচ্ছে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের