হোম > জাতীয়

শ্রম আদালতের ওপর চাপ কমাতে সংস্কার প্রয়োজন: এম সাখাওয়াত

স্টাফ রিপোর্টার

শ্রম আদালতের ওপর চাপ কমানোর জন্য এডিআর নিয়ে কাঠামোগত সংস্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার দুপুরে মুন্সিগঞ্জের ঢালি আম্বার নিবাসে আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থার অংশীদারদের ক্রমাগত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এম সাখাওয়াত বলেন, বাংলাদেশের শ্রম খাতকে শক্তিশালী করতে আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতা একান্ত কাম্য। শ্রম সেক্টরে একটি কার্যকর বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেক্টরে একটি খসড়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরি করা হবে। শ্রম বিরোধ নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। বাংলাদেশ শ্রম আইন (বিএলএ), এডিপির ভিত্তি স্থাপন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ফাহমিদা আখতার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ