বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি এস, এম, এমদাদুল হকের নেতৃত্বে কমিশনের সদস্যগণ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।
বিচারপতি এস, এম, এমদাদুল হকের নেতৃত্বে জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের সদস্যরা রাস্ট্রপতি মো: সাহাবুদ্দিন কে এ সময় জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণের সুপারিশ সম্পর্কিত প্রতিবেদন পেশ করেন।
সাক্ষাৎ কালে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।