হোম > জাতীয়

আ.লীগের ভঙ্গুর অর্থনীতির ভার আমাদের বহন করতে হচ্ছে

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। আমরা একত্রিত না থাকলে ধ্বংস করা আওয়ামী লীগের অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।’

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিতভাবে নাটক করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্মীয় বিরোধ তৈরি করা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক, সামাজিক পরিবেশ বজায় রয়েছে।

এমবি

দক্ষিণ এশিয়ার সেরা ১০ বিমানবন্দরে নেই শাহজালাল, কেন নেই—প্রশ্ন সাদিক কায়েমের

মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

তিন মাসের মধ্যে সরবে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি প্রকাশ

প্রিজন ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না: হাইকমিশনার

মুক্তিযোদ্ধাদের লাশ দাফন ও সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলায় যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

ভিসা আবেদনকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, মিথ্যা বললে আজীবন নিষেধাজ্ঞা