হোম > জাতীয়

জুরাইনে মাদক কারবারিদের গুলিতে সিএনজি চালক নিহত

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

রাজধানীর জুরাইনে মাদক কারবারিদের গুলিতে পাপ্পু শেখ (২৭) নামের একজন সিএনজি চালক নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জুরাইন গ্যাস পাইপ এলাকার জব্বারের গলিতে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই হৃদয় শেখ জানান, স্থানীয় মাদক কারবারি বাপ্পা ও তার সহযোগীরা পাপ্পুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে রাত সোয়া আটটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাপ্পুর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, সন্ধ্যায় অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে পাপ্পু বাসা থেকে বের হয়। এর কিছুক্ষণ পরই তিনি পাপ্পু’র গুলির খবর পান। পরবর্তীতে তিনি হাসপাতালে এসে তার স্বামীর লাশ শনাক্ত করেন।

কদমতলী থানার উপপরিদর্শক দেব কুমার দাস জানিয়েছেন, সিএনজি চালকের গুলির খবর পেয়ে তিনি হাসপাতালে যান। তিনি বলেছেন, ‘প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পাপ্পু শেখ মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামের মন্টু শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে জুরাইনের মিষ্টির দোকান গলিতে থাকতেন। তিন বছর বয়সী এক সন্তানের জনক ছিলেন।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী