হোম > জাতীয়

কর্মস্থলে অনুপস্থিত, মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

স্টাফ রিপোর্টার

কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার (পলায়ন) কারণে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরখাস্তের এই সিদ্ধান্ত তিনি যে দিন থেকে অনুপস্থিত ছিলেন অর্থাৎ ২০২৫ সালের ৬ আগস্ট থেকেই কার্যকর ধরা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ সেবা-১ অধিশাখার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০২৫ সালের ৬ আগস্ট থেকে বিনানুমতিতে অফিসে অনুপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও তার জবাব সন্তোষজনক হয়নি।

পরবর্তীতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) অনুযায়ী তার বিরুদ্ধে 'পলায়ন'-এর অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়।

চলতি বছরের জানুয়ারিতে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। গত ফেব্রুয়ারি মাসে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে পলায়নের অভিযোগটি চূড়ান্তভাবে প্রমাণিত হয়।

পরবর্তীতে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশের জবাবও সন্তোষজনক না হওয়ায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪(৩)(ঘ) বিধি অনুযায়ী 'চাকরি থেকে বরখাস্তকরণ'-এর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) প্রস্তাবিত এই গুরুদণ্ড আরোপের পক্ষে মতামত দিলে মন্ত্রিপরিষদ বিভাগ তাকে চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।

এমই

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৮১৩ মামলা

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী

দেশে বছরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শিশুর জন্ম

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান জোরদার

প্রথম অটোমেশনে স্বাস্থ্যের উপজেলা পর্যায়ের ৯৫ জন চিকিৎসক বদলি