হোম > জাতীয়

মাইলস্টোন দুর্ঘটনায় ৮ দফা দাবি, স্বজনদের বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

হতাহতদের ক্ষতিপূরণ এবং কলেজ ক্যাম্পাস স্থানান্তরসহ আট দফা দাবিতে কাফন মিছিল ও মানববন্ধন করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।

সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত শিশুর জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং প্রতিটি আহত শিশুর সুচিকিৎসা ও এক কোটি টাকা দেওয়ার দাবি জানান তারা।

একইসঙ্গে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানান অভিভাবকরা। মাইলস্টোন স্কুলসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধের দাবিও করা হয়।

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের মামা লিয়ন মীর বলেন, “সরকারের প্রশিক্ষণের যুদ্ধবিমান আমাদের বাচ্চাদের ওপর পড়ে, পুড়ে কয়লা হয়ে আমাদের বাচ্চাগুলো মারা গেছে। আর আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাবো দেখা করার জন্য, হোয়াট ইজ দিস?”

এসময় ওই স্কুলের একজন শিক্ষককে অপসারণে ৭২ ঘণ্টার সময়ও বেঁধে দেন অভিভাবকরা। মানববন্ধন করতে চাইলে ওই শিক্ষক এক অভিভাবকের গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেন তারা।

উল্লেখ্য, গত ২১শে জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ অনেকে

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের