হোম > জাতীয়

হামলায় আহত সাংবাদিক জাহিদকে সমবেদনা জানাতে আমার দেশ অফিসে এ্যানি

স্টাফ রিপোর্টার

আমার দেশ অফিসে সাংবাদিকদের সঙ্গে এ্যানি

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হামলায় আহত স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামকে সমবেদনা জানাতে আমার দেশ অফিসে এসেছিলেন দলটির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বুধবার (২২ অক্টোবর) বিকালে অফিসে এসে জাহিদকে সমবেদনা জানান তিনি। এ সময় সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন বিএনপির এই নেতা।

পরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহিদকে সমবেদনা জানাতে গিয়ে এ্যানি বলেন, তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমার দেশ অফিসে এসেছেন। গত রোববার জাহিদের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক ও অনভিপ্রেত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দেন। এরই মধ্যে বিএনপি একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত রোববার গুলশান কার্যালয়ে বিএনপির সিলেট বিভাগের সংসদ সদস্য মনোনয়নপ্রত্যাশীদের সভা চলছিল। ওই সময় দরজার কাছে দুপক্ষের মধ্যে হাতাহাতির ভিডিও ধারণ করছিলেন জাহিদুল ইসলাম। বিএনপি অফিসের কয়েক ব্যক্তি এর মধ্যে জাহিদের ওপর হামলা চালান। তারা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন এবং পেশাগত আইডি কার্ড কেড়ে নেন। পরে জাহিদের সহকর্মী অন্য পত্রিকার সাংবাদিকরা হামলাকারীদের হাত থেকে তাকে উদ্ধার করেন। তাকে সোহরাওয়ার্দী হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হয়ে গতকাল তিনি অফিস করেন। ঘটনার দিন রাতেই বিএনপি অফিসের এক কর্মকর্তা রাজধানীর কারওয়ান বাজারে আমার দেশ অফিসে এসে আইডি কার্ডটি ফেরত দিয়ে যান।

বিমানের ৫ পাইলট পেলেন নতুন দায়িত্ব

জনবান্ধব সেবায় এআই ব্যবহারের তাগিদ জনপ্রশাসন উপদেষ্টার

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রতি সরকারের কঠোর নির্দেশনা

বিরোধীদলকে যে কারণে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি

এয়ারএশিয়ার প্রযুক্তি ও এলসিসি মডেল নিতে চায় বাংলাদেশ

র‍্যাব বদলালেও মামলা চলবে: মুখপাত্র

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি