হোম > জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে কার্যত নিরব সচিবালয়

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রভাব দেখা দিয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও। মঙ্গলবার সকালে সচিবালয়ে অফিস শুরুতেই খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে অনেকের মাঝেই চাপা শোক দেখা দিয়েছে।

সরজমিনে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিদিনের মতো কাজের যে চাপ দেখা যায় আজ সেটা লক্ষ্য করা যায়নি। আমার দেশ পত্রিকার সঙ্গে কথা হয় নৌপরিবহন মন্ত্রণালয়ের এক কর্মচারীর সঙ্গে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অফিসে প্রায় সবাই শোকাহত। উপদেষ্টার স্যারের বাহিরে প্রোগ্রাম হওয়ার কথা ছিলো, তবে সেটা নাও হতে পারে বলে জানান তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঠিক একই অবস্থা। অনেকেই জটলা ধরে দাঁড়িয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর বিষয় নিয়ে আলাপচারিতায় ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মচারী জানায়, আজ উপদেষ্টা মহোদয়ের মন্ত্রণালয়ে আসার কথা ছিল, বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তিনি আসবেন না।

প্রায় সবগুলো মন্ত্রণালয়েই উপদেষ্টারা অনুপস্থিত। কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও তেমন কোন কাজের তৎপরতা দেখা যায়নি। সবার মাঝেই হঠাৎ শোক বিরাজ করছে।

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির