হোম > জাতীয়

ভারতীয় হেজেমনি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি: মাহমুদুর রহমান

ভারতে মুসলিম নির্যাতন নিয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার

ভারতীয় হেজেমনি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। তাই ভারতীয় হেজেমনি মোকাবিলায় বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দল ও সরকারকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান।

ফ্রেন্ডস অব হিউম্যানিটির আয়োজনে ‘ভারতে মুসলিম নির্যাতন: রাজনীতি, পরিচয় ও সংখ্যালঘু অধিকার দ্বন্দ্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির চেয়ারম্যান ড. খন্দকার রাশেদুল হকের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ মো. শাহ আলম। এছাড়া বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. শাজাহান খান, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানসহ বিশিষ্টজনেরা।

শিক্ষাবিদ মো. শাহ আলম তার প্রবন্ধে ভারতে সাম্প্রতিক সময়ে মুসলিম ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেন।

ডাউন সিন্ড্রোম ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির আহ্বান বিশিষ্টজনদের

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময়সীমা বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

বিএনপি নেতা সালাহ উদ্দিনের ইন্তেকালে জামায়াত এমপির শোক

মানুষ গত দুই দশক ধরে কী নিদারুণ কষ্ট করেছে, জুলাই জাদুঘর ঘুরলে বোঝা যায়

প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

আট মাসে চাকরি নিয়ে বিদেশ গেছে সাড়ে ৪ লাখ রেমিট্যান্স যোদ্ধা, আয় ২৬ বিলিয়ন ডলার

ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার

৮২ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

কাজের ভিসার নামে মালয়েশিয়ায় নিয়ে জিম্মি, ট্রাভেল এজেন্সির মালিক গ্রেপ্তার