হোম > জাতীয়

ফেব্রুয়ারিতে মাঠে নামার হুঙ্কার দিবেন না: সারোয়ার তুষার

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ফেব্রুয়ারিতে মাঠে নামবো এমন হুঙ্কার দিবেন না। আমরা গত ১৫ বছর দেখি নাই কারা কি করেছে? ২৮ অক্টোবর দেখি নাই, ২০ লাখের জমায়েত অথচ ২০ মিনিট মাঠে ঠিকতে পারে নাই। সুতরাং এখন এসব হুঙ্কার দিয়ে লাভ নাই। বাংলাদেশ এখন গণতান্ত্রিক পক্রিয়ায় যাচ্ছে সুতরাং যারা এই প্রক্রিয়ায় বাঁধা হয়ে দাঁড়াবেন জনগণ তাদের গণশত্রু হিসাবে চিহ্নিত করবে।

বুধবার সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে যোগেন মন্ডলের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস বলেছেন বেশি সংস্কার চাইলে ২৬ সালের জুনের নির্বাচন হতে পারে। এদেশের জনগণকে আমার পাশে চাই ৷ তাহলে যারা সংসদ নির্বাচনের জন্য রাস্তায় নামবে জনগণের ধাওয়ায় আবার ঘরে ফিরতে বাধ্য হবে।

তফসিলি জনগোষ্ঠি নিয়ে তিনি বলেন, এখন বলা হচ্ছে তফসিলি সম্প্রদায়ের অনেকে বিএনপির সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করছে ভালো কথা। আপনাকে পলিটিকস বুঝতে হবে। পলিটিকসের জায়গা কোথায় তা জানতে হবে। পলিটিকস হচ্ছে আপনাকে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল ভোট ব্যাংক হিসাবে দেখবে শুধু।

তাফসিলি হরিজন সম্প্রদায় নিয়ে তিনি বলেন, আপনারা নিজেদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তুলুন। নিজেদের মধ্যে নেতা বের করুম। তাহলে আপনারা অনেক কিছু আদায় করতে পারবেন। আপনারা নিজেদের কে ঐভাবে সুসংগঠিত করুন।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী