হোম > জাতীয়

এই রায়ের মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে: কর্নেল অলি

স্টাফ রিপোর্টার

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম (অব.) বলেছেন, চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা পর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

কর্নেল অলি বলেন, “ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। এই রায়ের মাধ্যমে শহীদ পরিবারের ন্যায়বিচার পেয়েছে। শেখ হাসিনার বানানো আদলতে তার বিচার হওয়ায় এটাই প্রমাণিত হয়েছে যে, অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। শুধু শেখ হাসিনাকেই সাজা দিলেই হবে না, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। কোনো অপরাধীই যে আইনের ঊর্ধ্বে নয়, তার উদাহরণ আজকের এই রায়। আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন, সেই শিক্ষা দেবে আজকের ঘটনা।”

এসআর

হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল বুনছে ভারত

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী