হোম > জাতীয়

আসিফ নজরুল ও খোদাবক্স চৌধুরীর পদত্যাগ দাবি

জুলাইয়ে শহীদ ও আহতদের স্বজনদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

জুলাই যোদ্ধাদের হত্যাকারীদের জামিনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শহীদ ও আহত পরিবারের সদস্যরা। এসময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ইসলাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা খোদাবক্স চৌধুরীর পদত্যাগের দাবিও জানায় পরিবারের সদস্যরা।

রোববার সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশে এসব জানান তারা। দুপুর সাড়ে ১১টায় শুরু হওয়া কর্মসূচিতে শহীদ ও আহতদের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন স্বজনরা।

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে শহীদ ইমাম হাসান তায়িমের বড় ভাই রবিউল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা শহীদ ও আহতদের স্বজনরা।

তারা অভিযোগ করে বলেন, একের পর এক হত্যাকারী আসামীদের জামিন হয়ে যাচ্ছে। এই সরকার জুলাই আন্দোলনের বিচার নিয়ে উদাসীন মনোভাব দেখাচ্ছে।

তারা বলেন, চিহ্নিত খুনিদের জামিন হলেও আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবাদ করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টার নির্দেশে পুলিশ আমাদের ওপর হামলা করেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানান তারা।

১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সমন্বিতভাবে কাজ করছে নৌবাহিনী

নির্বাচনকালীন সম্মানীর নামে কর্মকর্তাদের বিকাশ নম্বর চেয়ে প্রতারণা, সতর্ক করল ইসি

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই‌ কর্মকর্তা বরখাস্ত

ইসিতে পাল্টাপাল্টি অভিযোগ জামায়াত বিএনপির

দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট

জুলাই-২৪ শহীদ পরিবার এসোসিয়েশন সংগঠনের আত্ম প্রকাশ

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক

নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে নির্বাচনি দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের