হোম > জাতীয়

খিলগাঁওয়ে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

রাজধানীর খিলগাঁও রেলগেট ক্রসিংয়ে কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে মঙ্গলবার মো. আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে খিলগাঁও রেলগেটে ট্রাফিক সিগন্যালে একটি প্রাইভেট কার আটকে যায়। এ সময় গাড়িতে থাকা ব্যক্তি কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।

এরপর বিকাল ৩টার দিকে ওই ব্যক্তি আরও ১০-১২ জন সহযোগীসহ মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে ওই পুলিশ সদস্যকে এলোপাতাড়ি মারধর করতে শুরু করেন। কাছে থাকা আরেক বিট কর্মকর্তা তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন।

পরে বেতার বার্তার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে খিলগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। তবে এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।

পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়া, আহত করা এবং প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগে গ্রেফতারকৃত আনোয়ার হোসেনসহ মোট ৩ জন এবং ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ