হোম > জাতীয়

ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: ইনকিলাব মঞ্চ

স্টাফ রিপোর্টার

স্বরাষ্ট্র উপদেষ্টার আজকের সংবাদ সম্মেলন ঘিরে ইনকিলাব মঞ্চ আগেই সতর্ক করে দিয়েছে। শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করার পর থেকে নেওয়া সরকারি পদক্ষেপের যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে দায় নিয়ে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার এক বিবৃতিতে সংগঠনটি স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন নিয়ে এ মন্তব্য করে।

বিবৃতিতে বলা হয়, আজকের সংবাদ সম্মেলনে যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা উভয়কে পদত্যাগ করতে হবে।

ইনকিলাব মঞ্চ এ সময় দুইটি দাবি উল্লেখ করে। সেগুলো হলো: ১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ১২ ডিসেম্বর থেকে এখন অবধি বিচারের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে জাতির সামনে তার ব্যাখ্যা দিতে হবে।

২. সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী