হোম > জাতীয়

হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনে কী লিখেছেন আইনজীবী

বিবিসি বাংলা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন করেছেন। আবেদনে আগের পাসপোর্ট ও এনআইডি বাতিলের বিষয়টি উল্লেখ করে নতুন নথি ইস্যু এবং দ্রুত আবেদন নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।

সোমবার বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে আইনজীবীরা এ-সংক্রান্ত একটি চিঠি পাঠান। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে তার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের ঘটনা এবারই প্রথম বলে জানিয়েছে রয়টার্স।

চিঠিতে যা উল্লেখ করেছেন আইনজীবীরা

শেখ হাসিনার পক্ষে পাঠানো চিঠিতে আইনজীবীরা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।

এ পরিস্থিতিতে তাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।

আইনজীবীরা তাদের চিঠিতে আরো উল্লেখ করেছেন, নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর বিষয়টি যথাসম্ভব দ্রুততার সঙ্গে বিবেচনা করা উচিত।

এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার

আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’

এরদোয়ানের সঙ্গে বৈঠক হতে পারে তারেক রহমানের

ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

পঞ্চগড়ে তাপমাত্রা ১৫ দশমিক ৫, বাড়ছে শীতের আমেজ

দেশে ফিরতে পাসপোর্টের আবেদন হাসিনার