হোম > জাতীয়

বোরকা নিয়ে কটূক্তি ঢাবি শিক্ষার্থীর, নিন্দা জানালো ছাত্রীসংস্থা

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

বুধবার ছাত্রীসংস্থার ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “ঢাবির ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী প্রকাশ্যে বোরকা ও পর্দাশীল নারীদের অবমাননা করে ঘৃণ্য মন্তব্য করেছে। তিনি বোরকাকে ‘বস্তার মতো’ বলে তুলনা করেছেন এবং পর্দাশীল নারীদের ‘মুখ দেখানোর হেডম নাই’ বলে কটুক্তি করেছেন।”

বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের মন্তব্য কেবল নারীর সম্মান ও স্বাধীনতার প্রতি অবজ্ঞা নয়, বরং মুসলিম নারীর ধর্মীয় পরিচয় ও বিশ্বাসের উপরও সরাসরি আঘাত। বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, ক্যাম্পাসে নারীর প্রতি বিদ্বেষমূলক ও ইসলামবিরোধী মন্তব্যের বিরুদ্ধে কঠোর নীতিমালা প্রণয়ন এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিয়াদ প্রথমে মন্তব্যটি অস্বীকার করেন।

পরে, মন্তব্যের স্ক্রিনশট দেখানো হলে তিনি বলেন, তার মন্তব্যের অন্য উদ্দেশ্য ছিল। এরপর বিস্তারিত জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। পরে তাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির