হোম > জাতীয়

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। রোববার মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্ধিত সময় অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে পঞ্চম ও দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ করা যাবে। তবে এর আগে অনলাইনে বোর্ড ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর। বোর্ড ফি সিস্টেমে সফলভাবে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন চালু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসার প্রধানসহ সংশ্লিষ্ট সবার অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফরম পূরণের সময় বিশেষ বিবেচনায় ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এর পরে আর সময় বৃদ্ধি করা হবে না।

চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক মানবাধিকার: ডা. জুবাইদা

নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে ওআইসিকে কার্যকর ভূমিকার আহ্বান

দিনরাত ভারত-ভারত না করে নিজের দেশের কথা চিন্তা করুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: এলজিআরডি মন্ত্রী

‘বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে বদ্ধপরিকর’

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৬১

পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী