ঢাকার ৫টি আসনের কয়েকটি কেন্দ্রের গণভোটের ফল পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা-৫ আসনের ১৫১টি আসনের মধ্যে ১০টির ফল পাওয়া গেছে। তাতে হ্যাঁ ভোট পড়েছে ৯ হাজার ৪৬২টি। আর না ভোট পড়েছে ৩ হাজার ১৬০টি।
ঢাকা-৬ আসনের ১০১টি কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রের গণভোটের ফল জানা গেছে। তাতে হ্যাঁ ভোট দিয়েছেন ৩০ হাজার ১৭২ জন, না ভোট দিয়েছেন ১৪ হাজার ১৯ জন।
ঢাকা- ১৪ আসনের ১৭৪টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রের গণভোটের ফল পাওয়া গেছে। তাতে হ্যাঁ ভোট পড়েছে ২৪ হাজার ৬৮৫টি; না ভোট পড়েছে ৬ হাজার ৭০৭টি।
ঢাকা- ১৭ আসনের ১২৫টি কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রের গণভোটের ফল জানা গেছে। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ১৬ হাজার ৩২১টি। আর না ভোট পড়েছে ৪ হাজার ৬৬৯টি।
ঢাকা- ১৮ আসনের ২১৯টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রের গণভোটের ফল জানা গেছে। তাতে হ্যাঁ ভোট পড়েছে ২৫ হাজার ৮০৮টি। আর না ভোট পড়েছে ৮ হাজার ২৫১টি।